Header Ads

ইমরান খানের বাসভবনের তিন কর্মীর করোনা!

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও পেরিয়েছে ৩ লক্ষ। তবে সুস্থও হয়েছেন প্রায় ১৯ লক্ষ মানুষ। পৃথিবীতে এখন কোভিড আক্রান্তের সংখ্যা মোট ৪৮,১৫,৭০৭। সংক্রমণে মৃত্যু হয়েছে ৩,১৬,৮৬০ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮,৬৩,৩৮১ জন। সহচেয়ে খারাপ পরস্থিতি আমেরিকায়। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ পেরিয়েছে ইতিমধ্যেই।
 সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১৫,২৭,৬৬৪ জন। মৃত্যু হয়েছে ৯০,৯৭৮ জনের। শুধুমাত্র নিউ ইয়র্কেই করোনা আক্রান্তের সংখ্যা ৩,৫৯,৮৪৭ জন।আর এই সবের মধ্যেই এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনের চার কর্মী করনো সংক্রমিত। এমনিতেই সে দেশের করোনা পরিস্থিতি খুব খারাপ। অর্থনৈতিক কারণে লকডাউনও তুলে দিয়েছে ইমরান সরকার। ওই চার কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে এর জন্য ইমরান‌ খানের কোনও ঝুঁকি নেই বলে জানানো হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.