Header Ads

সংক্রমণ ছাড়াল ১ লক্ষ; ২৪ ঘন্টায় আক্রান্তের নিরিখে বিশ্বে তৃতীয়, এশিয়ার প্রথম ভারত! #BigBreaking

নজরবন্দি ব্যুরোঃ সমগ্র বিশ্ব করোনা বিরুদ্ধে লড়াই করছে; মানবজাতি একজোট তবুও রোখা যাচ্ছে না সংক্রমণ। সারা বিশ্বে এই মুহুর্তে সংক্রামিতের সংখ্যা ৪৮ লক্ষ ৫১  হাজার ২৩৬। এই বিপুল সংক্রামিতের মধ্যে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ২৮ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৮ লক্ষ ৮১ হাজার ৭৯৭ জন। বাকিরা এই মুহুর্তে চিকিৎসাধীন। বিশ্বের মধ্যে সবচেয়ে সংক্রামিত দেশ আমেরিকা, আমেরিকায় সংক্রমণ ছড়িয়েছে ১৫ লক্ষ ৩৪ হাজার ৭৫৩ জনের মধ্যে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৯১ হাজার ২৬৮ জন মানুষের।
আমেরিকার পর সংক্রমনের নিরিখে যথাক্রমে রয়েছে রাশিয়া, স্পেন, ব্রিটেন, ব্রাজিল, ইতালি, ফ্রান্স, জার্মানি, তুর্কী, ইরান আর ঠিক তাঁর পরেই ১১ নম্বর স্থানে রয়েছে ভারত। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২৯৩ যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৯০৯ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৫৫ জনের। ভারতে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে যা বিশ্বের মধ্যে তৃতীয় সর্বোচ্চ! এই হার বজায় থাকলে আগামি ১ মাসের মধ্যে সংক্রমনের নিরিখে প্রথম ৫ এ উঠে আসবে ভারত।
গত ২৪ ঘণ্টায় সবথেকে বেশি সংক্রমণ ধরা পড়েছে রাশিয়াতে, সেদেশে করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছেন ৮ হাজার ৯২৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা, আমেরিকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ৬ হাজার ৭৮৯ জনের। এবং তৃতীয় স্থানে রয়েছে ভারত, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫৯৫ জন।
পাশাপাশি এশিয়ার মধ্যে সর্বমোট সংক্রমনের নিরিখে এশিয়া উপমহাদেশের মধ্যে তৃতীয় স্থানে থাকলেও গত ২৪ ঘন্টার নিরিখে এশিয়ার মধ্যে সর্বোচ্চ সংক্রামিত হয়েছেন ভারতেই। ভারতের পরে এশিয়াতে গত ২৪ ঘন্টায় সংক্রমনের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব, সেখানে সংক্রামিত হয়েছেন ২ হাজার ৫৯৩ জন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.