Header Ads

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা আটক দিল্লি পুলিশের হাতে

নজরবন্দি ব্যুরোঃ একদিকে যেমন লকডাউন, তেমনই অন্যদিকে রাজনীতির পারদ চড়ছে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে।এদিন দিল্লির রাজঘাটে পরিযায়ী শ্রমিকদের পরিস্থিতি নিয়ে প্রাক্তন বিজেপি নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা সহ বেশ কয়েকজন ধরনায় বসেছিলেন।
 সেই সময়ই তাঁদের সেখান থেকে তুলে নিয়ে গিয়ে আটক করে দিল্লি পুলিশ। পরিযায়ী শ্রমিকদের উপযুক্ত পদ্ধতিতে ঘরে ফেরানোর দাবিতে এদিন প্রতিবাদে বসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তার দাবি, প্যারামিলিটারি ফোর্স দিয়ে এই পরিযায়ী শ্রমিকদের ঘরে পাঠানো উচিত ছিল সরকারের।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.