সুপার সাইক্লোনের পরিনত আমফান; চরম আশঙ্কা বাংলায়! ওয়ার্নিং দিল কেন্দ্র। #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ আরও তীব্রতা বাড়িয়ে আমফান, সুপার সাইক্লোনের রূপ নিল। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যকে সতর্ক করা হল এবং জানানো হল ভয়ঙ্কর ক্ষতির আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, ঘুর্নিঝড় আমফান আরও শক্তি সঞ্চয় করে করে সুপার সাইক্লোনে পরিণত হয়েছে। এই মুহূর্তে দিঘা থেকে এই আমফান ৮৯০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের উপরে, উল্লেখ্য এদিন দুপুরেই ঝড়টি ছিল ৯৪০ কিলোমিটার দূরে। অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যে এই ঝড় ০ কিলোমিটার পথ অতিক্রম করেছে।
আগামী কাল থেকেই রাজ্যে প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝড় বইবে যা আগামী ২০ মে ভয়ঙ্কর রূপ নিয়ে তান্ডব চালাবে পশ্চিমবঙ্গে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ১৬৫-১৭৫ কিলোমিটার বেগে ঝড় বইবে। কলকাতা, হাওড়া ও হুগলিতে ঝড়ের তীব্রতা থাকবে প্রায় একই। আপাতত হাওয়া অফিসের অনুমান আমফান সর্বোচ্চ ১৯ কিলোমিটার বেগে বওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যে।এনডিআরএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে বুধবার সন্ধায় প্রবল ঝড় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে ভুবনেশ্বর থেকে খড়গপুর গামী সমস্ত স্পেশাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে। ঊড়িষ্যা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা থেকে ৬০ হাজারের মত মানুষ কে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে।

No comments