Header Ads

রাজ, শুভশ্রী, শ্রাবন্তী, পায়েলের আবাসনে করোনা ভাইরাস; আতঙ্কিত টলিউড।

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিপুল গতিতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ; আর রাজ্যের মধ্যে কলকাতার অবস্থা সবথেকে শোচনীয়। ১৮ই মের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ৬১ জন আক্রান্ত বেড়ে শুধু কলকাতাতেই এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭২ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ৫ টি মৃত্যু বেড়ে কলকাতায় মোট মৃত্যু হয়েছে ১৬৫ জনের যার মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫২ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১১৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০১ জন এবং বাকি ৭০৬ জন চিকিৎসাধীন। এই অবস্থায় বাইপাসের ধারে একটি বিলাসবহুল আবাসনে মিলল করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ। উল্লেখ্য এই আবাসনে বেশ কয়েকটি টাওয়ার রয়েছে যার একটি টাওয়ারের ৩১ তলায় থাকেন রাজ এবং শুভশ্রী এবং অন্য আর একটি ফ্ল্যাটে থাকেন শ্রাবন্তী চ্যাটার্জী। সেই টাওয়ারের ৩৯ তলাতেই মিলেছে করোনা আক্রান্তের খোঁজ। এই খবরে আতঙ্কিত টলিউডের এক ঝাঁক তারকা। কারন এই বিলাসবহুল আবাসনেই থাকেন পরিচালক অরিন্দম শীল, পায়ের মত অভিনেত্রীরাও।
তারকা খচিত এই কমপ্লেক্স সিল না করা হলেও পুরো কমপ্লেক্সটিকে স্যানিটাইজ করা হচ্ছে। রাজ জানিয়েছেন গত ২মাস তিনি নিজে বাজারে বেরোননি, বাজার এনেদিতেন জামাইবাবু। কিন্তু এখন আর জামাইবাবুকেও বলা যাবেনা! শুভশ্রী প্রেগনেন্ট, কোন রিস্ক নেওয়া যাবেনা। কিন্তু খাব কি?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.