Header Ads

সুখবর, করোনা ভ্যাকসিন তৈরির কাজে বড় সাফল্য মার্কিন বায়োটেক সংস্থার

নজরবন্দি ব্যুরোঃ করোনা ভ্যাকসিনের পরীক্ষায় প্রথম ধারে সফল্য এসেছে, ঘোষণা করল মার্কিন বায়োটেক সংস্থা মডার্না ভ্যাকসিন ,mRNA-1273, মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সক্ষম হয়েছে বলেই তাদের দাবি। এই বিশেষ টিকা ৮ জনের শরীরে পরীক্ষা করা হলেও তাঁরা সকলেই করোনা মোকাবিলায় জয়ী হয়েছেন বলেই জানিয়েছে এই বয়োটেক সংস্থা।দুটি ডোজে যে পরিমাণ অ্যান্টিবডি তৈরি হয়েছে, আরও বেশি ডোজে তার থেকে বেশি পরিমাণ অ্যান্টিবডি তৈরি হবে বলেই আশা করা হচ্ছে।
এবার দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করতে চলেছে মডার্না। মডার্না জানিয়েছে শেষ ধাপের পরীক্ষা জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে। ভ্যাকসিনটির নাম mRNA-1273। প্রথম থেকেই এই ভ্যাকসিনটি কার্যকরী ভূমিকা নিয়েছিল বলে দাবি করেছে মডার্না।এই ভ্যাকসিনটি সম্পূর্ণভাবে নিরাপদ ও যথেষ্ট সহনশীল বলেই দাবি সংস্থার। একটি বিজ্ঞপ্তিতে এমনই জানানো হয়েছে। প্রাকৃতিক ভাবে যে সংক্রমণ হয় তার বিরুদ্ধে লড়তে তৈরি এই টিকা। অন্তত প্রথম ধাপের পরীক্ষা সেই প্রমাণ করেছে বলে জানিয়েছেন মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ট্যাল জাকস।তবে আপাতত তৃতীয় ধাপ সাফল্যের সঙ্গে পার করার দিকেই পাখির চোখ করেছে মডার্না। যত তাড়াতাড়ি সম্ভব সে পথে এগোচ্ছে সংস্থা, জানিয়েছেন সংস্থার সিইও স্টেফান ব্যানসেল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.