পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করলেন মুখ্যমন্ত্রী!
নজরবন্দি ব্যুরো: করোনা আতঙ্কের মধ্যে ফের পরিযায়ী শ্রমিকদের মৃত্যু যা নাড়িয়ে দিয়েছে গোটা ভারতকে। বাস ও শ্রমিক-বাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৮ শ্রমিক। আহত প্রায় ৫০। গতরাতে মধ্যপ্রদেশের গুনার ক্যান্টনমেন্ট থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। আহতদের জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত আট শ্রমিক মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে বাড়ি ফিরছিলেন।
বুধবার গভীর রাতে মধ্যপ্রদেশের গুনায় দুর্ঘটনাটি ঘটে। একটি ট্রাকে চড়ে মুম্বই থেকে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। ট্রাকটি যাচ্ছিল উত্তরপ্রদেশের পথে। গুনায় বাইপাসের উপর আমেদাবাদমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। এই ঘটনায় মৃত্যু হয় ৮ জনের। আহত হয়েছে ৫০ জনেরও বেশি। তাঁদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। শ্রমিকদের বেশিরভাগই উত্তরপ্রদেশের উন্নাওয়ের বাসিন্দা।
বাসটি গুনা থেকে আহমেদাবাদ যাচ্ছিল। শুধুমাত্র চালক ও কর্মী ছাড়া আর কেউ ছিলেন না। আহত এক শ্রমিক জানান, "যখন দুর্ঘটনাটি ঘটে তখন আমরা সবাই ঘুমাচ্ছিলাম।" এদিকে শ্রমিকদের উন্নাও ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।
এমন সময়ে রাজ্যের যেসমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিনরাজ্যে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ১০৫টি ট্রেনের ব্যবস্থা করল রাজ্য সরকার। বৃহস্পতিবার দুপুরে টুইট করে এই কথা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

No comments