Header Ads

করোনার জেরে বন্ধ হচ্ছে ৪ বাংলা ধারাবাহিক, মাথায় হাত শিল্পী, কলাকুশলীদের

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জন্য বন্ধ সমস্ত সিনেমা হল। পাশাপাশি বন্ধ সমস্ত ধারাবাহিক ও ছবির শুটিং ও।কত ছবির কাজ বন্ধ পরে রয়েছে।এক কথায় বলা যায় করোনার প্রভাব খুব বাজে ভাবে বিনোদন ইন্ডাস্ট্রির উপর পরেছে।এর মধ্যে বিনোদন ইন্ডাস্ট্রির আরেকটি বড় ক্ষতি হল।এই লকডাউনের মধ্যেই জানা গেল জনপ্রিয় চ্যানেলের চারটি বাংলা ধারাবাহিক বন্ধ হতে চলেছে।১২মে একদিকে যখন রাজ্য সরকারের তরফে পোস্ট প্রোডাকশনের কাজ শুরু করার ঘোষণা করেছে, ঠিক সেই দিনই ওই চারটি ধারাবাহিকের প্রযোজনা সংস্থাকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে চ্যানেলের পক্ষ থেকে যে এই অর্থকষ্ট নিয়ে সিরিয়ালগুলি আর টানা সম্ভব হচ্ছে না।
এইরকম ভাবে চারটি ধারাবাহিক বন্ধ হয়ে গেলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবেন জুনিয়র টেকনিশিয়ানরা। এমনিতেই করোনার এই রকম কঠিন পরিস্থিতিতে তাদের কঠিন সময়ের মধ্যে দিয়ে চলতে হচ্ছে তার মধ্যে চারটি ধারাবাহিক বন্ধতে আরো বড় ক্ষতি হবে।করোনাই এই চারটি ধারাবাহিক বন্ধ হওয়ার মূল কারণ, তা একেবারে স্পষ্ট।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.