Header Ads

লকডাউনে সহায় সম্বলহীন, দুঃস্থ মানুষদের পাশে BGTA

নজরবন্দি ব্যুরোঃ এই লকডাউনের মধ্যে BGTA (বৃহত্তর গ্রাজুয়েট টিচার্স এসোসিয়েশন ) এ পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য আজ পৌঁছে গিয়েছিলো বর্ধমানের অনতিদূরে হাটগোবিন্দপুরের সহায় সম্বলহীন, দুঃস্থ এমনকি রেশনিং সিস্টেম থেকে বঞ্চিত সেই সমস্ত বৃদ্ধ বৃদ্ধা দের বাড়িতে যাঁদের সারা বছরই একমাত্র সম্বল অনাহার। হাটগোবিন্দপুরের সক্রিয় সংগঠনের কর্মকর্তা মাননীয় পবিত্র প্রামানিক এর কাছে খবর পেয়ে বর্ধমান থেকে BGTA এর জেলা কমিটির তিন জন সদস্যের একটি দল পৌঁছে গেছিলো এই রকমই 35 জন অসহায় ব্যাক্তিদের বাড়িতে বাড়িতে I উপস্থিত ছিলেন BGTA এর পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক দেবরঞ্জন সাঁই, যুগ্ম সম্পাদক ধ্রুবজ্যোতি ঘোষ এবং কোষাধক্ষ্য অমিত দে । সামর্থ্য অনুযায়ী সেই যৎসামান্য সাহায্য পেয়ে তাঁরা আজ উৎফুল্ল I BGTA ও তাঁদের মুখে হাসি ফুটিয়ে গর্বিত । প্রসঙ্গত এর কদিন আগেই এই সংগঠন নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয় নামে গাঙপুর এর সরকারি সাহায্য থেকে বঞ্চিত একটি প্রতিষ্ঠানে এই ধরণের ত্রাণ নিয়ে হাজির হয়েছিল । BGTA একটি অরাজনৈতিক শিক্ষক সংগঠন ও এই সময়ে এই ধরণের সেবামূলক কার্য্যে নিয়োজিত ও মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল এ এই সংগঠন পাঁচ লক্ষ্ টাকা দান করেছে ।আগামী দিন গুলিতেও এই সংগঠন এই ধরণের সেবা কার্য চালিয়ে যাবার অঙ্গীকার করেছে ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.