কোভিড প্যাকেজের জন্য সরকারকে শুভেচ্ছা, আমার টাকা নিন, আবারো বললেন বিজয় মালিয়া।
নজরবন্দি ব্যুরো: করোনা মোকাবিলায় দেশের মোট জিডিপির প্রায় ১০ শতাংশ অর্থাৎ কুড়ি লক্ষ কোটি টাকার প্যাকেজ বুধবার আর্থিক পুনরুজ্জীবনের প্রথম ধাপ ঘোষণা করলেন অর্থমন্ত্রক। সেই প্যাকেজের ভূয়শী প্রশংসা করলেন বিজয় মালিয়া। তাঁর অভিযোগ বারবার অনুরোধ করা সত্ত্বেও তাঁর কথায় কান দিচ্ছে না সরকার। ফেরত নিচ্ছে না ধারের টাকা ঋণ নিয়ে পালিয়ে গিয়েছিলেন বিজয় মালিয়া। আর ফেরারদের তালিকার প্রথমেই রয়েছে বিজয় মালিয়ার নাম। ঋণ ফেরানোর ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে ব্যাংক। মোট ফেরাতে হবে ৬ হাজার ২০০ কোটি টাকা। বৃহস্পতিবার সকালেই বিজয় মালিয়া টুইটারে মুখ খুললেন সরকারের আর্থিক প্যাকেজটি নিয়ে তিনি লিখেছেন -কোভিড প্যাকেজের জন্য সরকারকে শুভেচ্ছা।
যতখুশি টাকা ছাপান তারা। কিন্তু আমার মতন একজন সাধারন দাতার কথায় কর্ণপাত করা হচ্ছে না? আমিতো ঋণের ১০০ শতাংশ টাকা ফেরত দিতে চাই। সরকার দয়া করে অর্থ গ্রহণ করে এই অধ্যায় শেষ করুক। এই প্রথমবার নয়, আগেও করোনার জন্য একাধিক ভাগ মুখ খুলেছেন বিজয় মালিয়া। বলেছেন আমি কিংফিশারের সমস্ত দিনের টাকা ফিরিয়ে দিতে চাই। ব্যাংক আমার থেকে ফেরত নিচ্ছে না। অবশ্য কিংফিশারের কর্তার দাবি বিজয় মালিয়া তিন হাজার কোটি টাকা ফিরিয়ে দিয়েছেন।

No comments