আই লিগে বিদেশি ফুটবলার খেলানো নিয়ে কী সিদ্ধান্ত জানাল ফেডারেশন? জানুন
নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ফুটবলে খুশির খবর! আই লিগ এবার নিয়মে পরিবর্তন। আই লিগে বিদেশি ফুটবলার বেশি থাকায় ভারতীয় ফুটবলারদের সুযোগ কম! বিদেশিদেরই আধিপত্য বেশি। ভারতীয় ফুটবলে তাই দীর্ঘদিন ধরে বিদেশির সংখ্যা কামানো দাবি উঠে আসছে। এবার বিদেশিদের খেলানোর নতুন নিয়ম চালু হল ভারতীয় ফুটবলে। আই লিগে কমছে বিদেশি ফুটবলারের সংখ্যা। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি আগেই এই নিয়ে প্রস্তাব দিয়েছিল।
এরপর সোমবার ভিডিও বৈঠকে আইলিগের ক্লাবগুলির সঙ্গে বিদেশি কমানো নিয়ে ফেডারেশন মতামত নেয়। প্রত্যাশামতোই এবছরের আই লিগ থেকেই বিদেশি সংখ্যা কমছে। এআইএফএফ এর কার্যকরী কমিটি বুধবার আই লিগে বিদেশি কমানোর ব্যাপারে সবুজ সংকেত দিল।কার্যকরী কমিটি জানিয়ে দিল, ২০২০–২১ মরশুম থেকে আই লিগে বিদেশির সংখ্যা কমে গিয়ে চারজন হয়ে যাবে। এএফসির নিয়ম মতো, চারজন বিদেশির একজনকে এশিয়ান কোটায় নিতে হবে। তবে খেলাতে হবে চারজনকেই।

No comments