বাসের পর এবার বাড়তে চলেছে ট্যাক্সি ভাড়াও
নজরবন্দি ব্যুরোঃ করোনা বা লকডাউনের মধ্যেই কলকাতা সহ সারা রাজ্যে চলবে বেসরকারি বাস মিনিবাস। শুধু বাস চলবে তা নয় কন্টেইনমেন্ট জোনের বাইরেও এবার চলবে বাস। তবে এক ধাক্কায় কয়েকগুণ বাড়ছে বাসের ভাড়া। সূত্রের খবর এবার সাধারণ বাসে উঠলেই ভাড়া দিতে হবে ২৫ টাকা। মিনিবাসের ক্ষেত্রে ভাড়া বেড়ে হচ্ছে ৩০ টাকা। করোনা সংক্রমনের জেরে বাসে যত সিট তাঁর অর্ধেক প্যাসেঞ্জার তোলা যাবে বলে জানানো হয়েছে, পাশাপাশি বলা হয়েছে ২০ জনের বেশি যাত্রী তোলা যাবেনা। এই পরিস্থিতিতে বাস চালালে বিপুল ক্ষতির মুখে পড়তে হবে বলে বাস না চালানোর সিদ্ধান্ত নেয় বাস মালিক সংগঠন গুলি।
তারপরেই ভাড়া বাড়িয়ে ক্ষতিপূরনের জন্যে আজ এই সিদ্ধান্ত নিল বাস মিনিবাস মালিক সংগঠন গুলি। আর এবার গোদের উপর বিষফোঁড়ার মত ট্যাক্সি ভাড়াও বাড়ছে। হলুদ ট্যাক্সির ভাড়া একধাক্কায় ৩০ শতাংশ বাড়ানো হচ্ছে বলে খবর।এমনিতেই লকডাউনে রাস্তায় যাত্রী কম। তাই লোকসান এড়াতে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এবার থেকে ট্যাক্সিতে উঠলেই তিরিশ টাকা ভাড়া দিতে হবে। এছাড়া, মিটারে ১০০ টাকা ভাড়া উঠলে, যাত্রীকে দিতে হবে ১৩০ টাকা। এমনই সিদ্ধান্ত নিয়ে শহরের ট্যাক্সি ইউনিয়ন। তবে তাতে সরকারি সিলমোহর পড়তে বাকি।

No comments