করোনা থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারি কর্মীদেরও বাড়ি থেকে কাজের পরিকল্পনা,তৈরি খসড়া প্রস্তাব
নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে গোটা পৃথিবী জুড়ে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই ভাইরাসের সংক্রমণ যাতে না দ্রুত ছড়িয়ে পড়তে পারে সেই কারণে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। যদিও টানা এই লকডাউনের ফলে ভারতীয় অর্থনীতিতে বড় রকমের ধাক্কা আসবে তা আগাম জানিয়েছিল বিশেষজ্ঞরা।
আর বর্তমানে এই মারণ ভাইরাস থেকে বাঁচতে দেশের একাধিক প্রতিষ্ঠান বাড়ি থেকে বসে কাজের উপরে বেশি জোর দিচ্ছে। তাতে যেমন অফিস স্পেসের খরচ কমবে, পাশাপাশি সোশ্যাল ডিস্টেন্সিংও বজায় রাখা যাবে। করোনা-পরবর্তী সময়ের এই বিরাট পরিবর্তনের শরিক কেন্দ্রীয় সরকারও। তাই অদূর ভবিষ্যতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ শুরু করার পরিকল্পনা করছে কেন্দ্র।
যদিও ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম চালুর একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে মিনিস্ট্রি অফ পার্সোনেল। সেই খসড়া প্রস্তাবে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকারি কর্মীরা বছরে অন্তত ১৫ দিন ওয়ার্ক ফ্রম করবে। ওই খসড়া প্রস্তাবে লেখা, কাজের জায়গায় সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখতে অদূর ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অফিসে উপস্থিত থাকার পরিমাণ কমাতে হবে। এর জন্য প্রতিটি ডিপার্টমেন্টে ই-অফিস চালু করতে চলেছে বলে জানা গিয়েছে।

No comments