করোনার জেরে লকডাউন গোটা দেশ,তার মধ্যেও জঙ্গি হামলায় উত্তপ্ত জম্মু-কাশ্মীর
নজরবন্দি ব্যুরো: করোনা আতংকের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। তার মধ্যেও একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে জম্মু-কাশ্মীরে। জম্মু-কাশ্মীরের কুড়িগ্রাম জেলার ইয়ারিপরা এলাকায় শুরু হয়েছে জঙ্গী সংঘর্ষ। চলছে গুলির লড়াই। ভারতীয় সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। শুরু হয় সংঘর্ষ। ভারতীয় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়। পুলিশ গোপন সূত্রে খবর পায় বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে ওই এলাকায়। এই খবর পেয়ে ভারতীয় নিরাপত্তা বাহিনীর তরফ থেকে সেই এলাকার প্রত্যেকটা রাস্তা বিদ্যুৎ সংযোগকারী কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হয়। যাতে জঙ্গিরা পালিয়ে না যেতে পারে। কুলগামের ইয়ামরাচ এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে তল্লাশি চালায় স্থানীয় পুলিশ, ভারতীয় সেনা, ৩৪ রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফের যৌথ বাহিনীর দল।
তল্লাশি চলাকালীন তাদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় জঙ্গিরা। তারপরে শুরু হয় জঙ্গী ও সেনার মধ্যে গুলির লড়াই। প্রত্যেকটি বেরোনোর রাস্তা কে সিল করে দেওয়া হয়েছে। করোনা ভাইরাস এর কারণে দেশজুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতেও বারবার পাকিস্তানের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন ও জঙ্গি হামলায় প্রায়ই উত্তপ্ত হচ্ছে উপত্যকা। ইয়ামরাচ এলাকা ছাড়াও অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছে কাশ্মীরের শোপিয়ান ও পুলওয়ামাতেও। সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনীরা। কয়েক সপ্তাহ আগেই কাশ্মীরের শোপিয়ান জেলায় এনকাউন্টার তিন জন জঙ্গীকে খতম করে ভারতীয় সেনা। অন্যদিকে বারামুল্লা জেলার রামপুর সেক্টরের লাইন অফ কন্ট্রোলের ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে বারবার গুলি করছে পাকিস্তানের সেনাবাহিনী।

No comments