Header Ads

করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে সময় লাগবে ৪ থেকে ৫ বছর, জানালেন "হু" এর প্রধান বিজ্ঞানি।

নজরবন্দি ব্যুরো:  করোনাভাইরাস হবে এইডসের মত যা মানুষের মধ্যে থেকেই যাবে। কম করে ৪ থেকে ৫ বছর এই ভাইরাস কে সাথে নিয়ে চলতে হবে বলে জানালেন হু-এর প্রধান বিজ্ঞানী সৌমিয়া সোমিনাথান। তিনি তার বক্তব্যে বলেন, ২০১৯ এর ডিসেম্বর মাসে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাস দেখা যায়। তারপরেই এই মারণ ভাইরাস ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে এবং মহামারী আকার ধারণ করে। বিশ্বে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ৪৪ লক্ষ ৪২ হাজার ৪১৪ জন মানুষ।
 এবং মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৮ হাজার ৩৩২ জন মানুষের। এক সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মানবজাতি। কিন্তু খুব তাড়াতাড়ি করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। ডেঙ্গি,ম্যালেরিয়া, এইচআইভি এই সমস্ত রোগের মতই করোনা ভাইরাসও আমাদের মধ্যে থেকে যাবে এবং বছরের পর বছর ফেরত আসবে। ফলে প্রত্যেক বছরই কোন না কোন মানুষের মৃত্যু হবে এই ভাইরাসের কারণে। আমরা যেমন ডেঙ্গু,ম্যালেরিয়া,এইচআইভি এই সমস্ত রোগের সাথে লড়াই করতে শিখে গেছি এবং কিভাবে এর থেকে বাঁচতে হবে তা জেনে গেছি ঠিক সেইভাবেই নিজেকে সতর্ক থেকে বাঁচতে হবে মারণ ভাইরাসের হাত থেকে।
বহুবছর ধরে এইডসের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টায় রয়েছে বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌমিয়া সোমিনাথান বলেন, এই ভাইরাস কে নিয়ন্ত্রণে আনার জন্য ৪ থেকে ৫ বছরের সময়সীমা প্রয়োজন বলে আমার ধারণা। এই সময়ের মধ্যে আমরা ভাইরাসকে নিয়ন্ত্রনে আনতে পারবো। বিশ্ববাসীর উদ্দেশ্যে "হু" জানিয়েছে দীর্ঘস্থায়ী সংকট হিসাবে করোনা ভাইরাস মানবজাতির মধ্যে থেকে যাবে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। এই ভাইরাস কে আর মহামারীর রূপ নিতে দেওয়া যাবে না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.