Header Ads

আগামীকাল থেকে চালু হচ্ছে ট্রেন; পাবেন না অনেক সুবিধা। পড়ুন...

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। দেশজুড়ে রেকর্ড হারে বাড়ল কোভিড-১৯ সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ৪ হাজার ২১৩ জন, যা কিনা এখন পর্যন্ত একদিনের রেকর্ড। রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি দেশে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। বিরাট সংক্রমণের জন্য দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছল ৬৭ হাজার ১৫২ তে।  সোমবার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমন জানা গিয়েছে। এইরকম আবহে আগামীকাল থেকে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের সরকার।

আজ বিকেল ৪টে থেকে আইআরসিটিসি ওয়েবসাইট থেকে সরাসরি যাত্রীরা  টিকিট কাটতে পারবেন। হাওড়া থেকে নয়া দিল্লি এবং নয়া দিল্লি থেকে হাওড়া প্রতিদিন ট্রেন চলবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। প্রথম দিন অর্থাৎ আগামীকাল হাওড়া থেকে রওনা দেবে নয়া দিল্লিতে। তবে, এর মাঝে আসানসোল, ধানবাদ, পরশনাথ, গয়া, দিনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল স্টপেজ দেওয়া হবে।
৭ দিনের অগ্রিম টিকিট কাটা যাবে। সাধারণ ট্রেন বা রাজধানীর মত ভাড়া হবে। কোনও ওয়েটিং লিস্ট টিকিট থাকবে না।
একটি ট্রেনে যত যাত্রী থাকে ততজন যাত্রী থাকবে।  ট্রেনে কোনও রান্না করা খাবার বিক্রি হবে না। কিছু শুকনো খাবার আইআরসিটিসি বিক্রি করবে।
কোনও চাদর বিছানা দেওয়া হবে না। ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করা যাবে। তবে সেক্ষেত্রে ৫০ % টাকা ফেরত পাওয়া যাবে। আগের মতন রেগুলার টাইম টেবিল অনুযায়ী ট্রেন চলবে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.