বিশ্বজুড়ে ঘণ্টায় ঘণ্টায় লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা
নজরবন্দি ব্যুরো: ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ পেরিয়েছে। মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৪৭৭ জন।আর সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৪৯২ জন। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ট্যালি অনুসারে গত ২৪ ঘন্টায় আমেরিকার করোনা সংক্রমণে ৭৭৬ জন মানুষের মৃত্যু হয়েছে। মার্চ মাস থেকে করা সমীক্ষায় দেখা গিয়েছে এই প্রথম আমেরিকায় একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা তুলনায় কম। এটাই সর্বনিম্ন দৈনিক মৃত্যুর সংখ্যা। মার্কিন মুলুকে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৩ লাখ ৬৭ হাজার ৬৩৮ জন। মৃত্যু হয়েছে ৮০ হাজার ৭৮৭ জনের, আর সুস্থ হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন।
মৃতের সংখ্যায় আমেরিকার পরেই রয়েছে ব্রিটেনে- মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ১৮৩ জন, মৃত্যু হয়েছে ৩১ হাজার ৮৫৫ জনের। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশে থাবা বসিয়েছে এই করোনাভাইরাস কমপক্ষে ১৯৩ টি দেশ এই মারন ভাইরাসের গ্রাসে তছনছ হয়ে গেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে স্পেনে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। মোট সংক্রমণ ২ লাখ ৬৪ হাজার ৬৬৩ জন। মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬২১ জনের, সুস্থ হয়েছেন ১লাখ ৭৬ হাজার ৪৩৯ জন। ইতালিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭০ জন, মৃত্যু- ৩০ হাজার ৫৬০ জন, সুস্থ হয়েছেন ১ লাখ ৫ হাজার ১৮৬ জন। করোনা আক্রান্তের সংখ্যায় ফ্রান্স ও জার্মানিকে পিছনে ফেলেছে রাশিয়া। রাশিয়ায় সংক্রমনের শিকার ২ লাখ ৯ হাজার ৬৮৮ জন, মৃত্যু- ১ হাজার ৯১৫ জনের, সুস্থ হয়েছেন- ৩৪ হাজার ৩০৬ জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৬ হাজার ৯৭০ জন, মৃত্যু হয়েছে ২৬ হাজার ৩৮০ জন, সুস্থ হয়েছেন ৫৬ হাজার ২১৭ জন। জার্মানিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৮৭৯ জন, মৃত্যু হয়েছে ৭ হাজার ৫৬৯জনের, সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬০০ জন। ইউরোপের একমাত্র জার্মানিতেই সংক্রমণকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা সর্বাধিক।

No comments