রাজ্যে শর্তসাপেক্ষে চা বাগান খুলে দেওয়ার নির্দেশ দিল নবান্ন। #Exclusive
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনে চরমে উঠেছে রাজ্যের মানুষের আর্থিক অবস্থা। এই অবস্থায় বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। আজ নবান্ন থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে। খুলছে চা বাগান তবে লকডাউনের মাঝে অবশ্যই সেটা শর্ত সাপেক্ষ। নবান্ন থেকে নির্দেশ জারি করে বলা হয়েছে চা বাগানে সর্বোচ্চ ৫০% কর্মী কাজে যেতে পারবেন। রাজ্যের পক্ষ থেকে মুখ্যসচিবের দেওয়া নির্দেশিকায় পরিষ্কার বলা রয়েছে, চা বাগানের ক্ষেত্রে সর্বোচ্চ ৫০% কর্মীকে কাজে লাগানো যাবে পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখেই যাতে কাজ হয় সে ব্যাপারে নিশ্চিত নজরদারি করতে হবে বাগান মালিকদের।
দেখুন কি নির্দেশ দিলেন মুখ্যসচিব।
দেখুন কি নির্দেশ দিলেন মুখ্যসচিব।


No comments