"বিভাজনকামী স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিয়ে দেশের ক্ষতি করছেন ট্রাম" বিস্ফোরক ওবামা।
নজরবন্দি ব্যুরোঃ করোনায় দাপটে নাজেহাল পরিস্থিত্তি গোটা বিশ্বে। আমেরিকার মত দেশও করোনার জেরে বেসামাল হয়ে পরেছে। মার্কিন মুলুকের এই পরিস্থিতির জন্য সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আমেরিকায় করন আয় আক্রান্ত হয়ে ৮০ হাজরেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, প্রাক্তন প্রেসিডেন্ট ওবামা গত শুক্রবার তাঁর রাতে হোয়াইট হাউসে কর্মরত কয়েকজন আধিকারিকদের সঙ্গে প্রায় আধঘণ্টা আলোচনা করেন। বারাক ওবামার সময়েও ওই অধিকারিকরা হোয়াইট হাউসে কর্মরত ছিলেন।
ওবামা বলেন, মহামারি সাথে লড়াই কি ভাবে করা যায় তা নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। তিনি বর্তমান প্রসিডেন্টের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন, একটা গোষ্ঠির কথা মাথায় রেখে কাজ করা হচ্ছে। ফলে শত্রুতা তৈরী হচ্ছে এক গোষ্ঠির সাথে অপর গোষ্ঠির। বিভাজনকামী ও স্বার্থপরের মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অন্যদিকে ওবামার সমস্ত অভিযোগকে ভুল বলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেলিগ ম্যকেনি। তিনি বলেন, করোনার মোকাবিলায় ট্রাম্প খুব ভালো কাজ করেছেন, তাঁর জন্য অনেক মানুষের প্রাণ বেঁচেছে। গোটা বিশ্বে এখন পর্যন্ত সংক্রমণে আক্রান্তের সংখ্যা প্রায় ৪১ লক্ষ ২৭ হাজার, মৃত্যু হয়েছে প্রায় ২ লক্ষ ৮১ হাজার মানুষের। এই পরিস্থিতে আরও তিন সপ্তাহের জন্য লকডাউনের সময়সীমা বাড়াতে চলেছে বরিস জনসনের সরকার। রাশিয়ার পরিস্থিতিও সংকট জনক। রবিবার রাশিয়াতে ১১ হাজারের অধিক মানুষ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। সেখানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় ২ লক্ষ মানুষ এবং মারা গেছেন ১ হাজার ৯১৫ জন।

No comments