করোনা-র ইপি সেন্টার আমেরিকা থেকে ফেরানো হল ভারতীয়দের।
নজরবন্দি ব্যুরোঃ করোনার ভরকেন্দ্র আমেরিকা থেকে ২২৫ জন ভারতীয় কে নিয়ে দেশে ফিরল এয়ার ইণ্ডিয়ার বিশেষ বিমান। ২২৫ জন যাত্রী কে সান ফ্রান্সিসকো থেকে দেশে নিয়ে আসা হল। আজ সান ফ্রান্সিস্কো থেকে উড়ে এই বিশেষ বিমান মুম্বই এয়ারপোর্টে অবতরণ করেছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে বলেন, প্রথম স্পেশাল বিমানটি সান ফ্রান্সিসকো থেকে ২২৫ জন ভারতীয়কে মুম্বাই নিয়ে এসেছে। সহযোগীতার জন্যে তিনি মহারাষ্ট্র সরকার কে ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য, ৬৪টি প্লেনে করে বিভিন্ন দেশে আটকে থাকা প্রায় ১৫ হাজার ভারতীয় কে দেশে ফেরানোর কাজ চলছে। প্রসঙ্গত, দেশজুড়ে এই মুহুর্তে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ৬৮৪ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৩০ জন পাশাপাশি মৃতু হয়েছে ২ হাজার ২১৫ জনের এবং এই মুহুর্তে চিকিৎসাধীন ৪৪ হাজার ৩৩৫ জন।

No comments