সাংসদকে ভদ্রেশ্বরে ঢুকতে বাধা; সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ১৫
নজরবন্দি ব্যুরো: গোটা দেশ করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে চিন্তিত। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই সময় ভদ্রেশ্বরের তেলিনিপাড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ১৫ জনকে। সোমবার ওই এলাকায় ঢুকতে গেলে পুলিশ আটকে দেয় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এমনটাই অভিযোগ। এলাকা থেকে পাওয়া খবর অনুসারে, মানকুণ্ডু জ্যোতির মোড় থেকে বিজেপি সাংসদ লকেটকে ফিরিয়ে দেয় পুলিশ। গোটা ঘটনায় প্রশাসনের উপর ক্ষোভ উগরে দিয়েছেন লকেট।
জনা গিয়েছে, গতকাল সকাল থেকেই উত্তেজনা ছড়াচ্ছিল তেলিনিপাড়া এলাকায়। বিকেলের পর সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। একাধিক বাড়িতে চলে ভাঙচুর। বেশ কয়েকটি দোকানে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। দুই গোষ্ঠীর সংঘর্ষের অনেকে আহত হন। তাঁদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হসপিটালে।
রাতভর এলাকায় টহল দেয় পুলিশ। এদিন সকালে ওই এলাকা পরিদর্শনে যান চন্দননগরের পুলিশ কমিশনার হুমায়ুন কবীর। যদিও আজ সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়ানোর কোনও খবর পাওয়া যায় নি। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

No comments