NRS হাসপাতালে আক্রান্ত সদ্যজাত ওয়ার্ডে কর্তব্যরত নার্স! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ ফের আক্রান্ত হলে এনআরএস হাসপাতালের নার্স। আক্রান্ত নার্স এনআরএস হাসপাতালের সদ্যজাত ওয়ার্ডে কর্তব্যরত ছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর শরীরে করোনা ভাইরাস সংক্রমনের উপসর্গ দেখা দিয়েছিল। ডাক্তার রা সন্দেহ করেন তাঁর করোনা সংক্রমণ হয়েছে কিনা। নার্সের লালারসের নমুনা পাঠানো হয় সোয়াব টেস্টের জন্যে। সেই সোয়াব টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে।
যদিও স্বাস্থ্য মন্ত্রক এই ব্যাপারে এখনও কিছু জানায়নি। সূত্রের খবর নার্সের শরীরে করোনা ভাইরাস থাবা বসাতেই হাসপাতালে তৎপরতা শুরু হয়েছে তাঁর সংস্পর্শে যারা এসেছেন তাঁদের। দ্রুত কোয়ারেন্টাইনে পাঠানোর ব্যাবস্থা করা হচ্ছে। উল্লেখ্য এর আগেও এনআরএস হাসপাতালে এক রোগীর মৃতু হওয়ার পর রিপোর্ট এসেছিল করোনা পজিটিভ, সেই মৃত্যুর জেরে ৬৫ জন চিকিৎসক ও নার্স সহ স্বাস্থ্য কর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছিল। এই ৬৫ জনের মধ্যে, ৩৩ জনকে পাঠানো হয়েছিল হোম আইশোলেসনে এবং ৩২ জনকে পাঠানো হয়েছিল কোয়ারেন্টাইন সেন্টারে।

No comments