Header Ads

মৃদু উপসর্গের রোগীদের হোম আইসোলেশন নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া নির্দেশিকা।

নজরবন্দি ব্যুরোঃ হোম আইসোলেশনে থাকার উপর নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। নতুন নির্দেশিকা অনুযায়ি কোন ব্যক্তির মধ্যে করোনার মৃদু উপসর্গ থাকলেও তাঁদের অন্তত পক্ষে ১৭ দিন হোম আইসোলেশনে থাকতে হবে। এই ১৭ দিনের মধ্যে যদি রোগীর শারীরিক অবনতি না ঘটে বা জ্বর না আসে তাহলে তাঁর আর আইসোলেশনে থাকার প্রয়োজন নেই। এবং তার পরে করোনা পরীক্ষা করারও প্রয়োজন নেই বলে জানানো হয়েছে নির্দেশিকায়।
এর আগে গত ২৭ এপ্রিল এই বিষয়ে একটি নির্দেশিকা জারি হয়েছিল। সেখানে বলা হয়েছিল রোগী সম্পুর্নভাবে করোনার উপসর্গ মুক্ত হওয়ার পরে তাঁর নমুনা পরীক্ষা করানো হবে। পরীক্ষার রিপোর্টের দেখে ডাক্তার রোগীকে ফিট সার্টিফিকেট দিলে তবেই তাঁর হোম আইসোলেশন শেষ হবে। কিন্তু নির্দিষ্ট ভাবে সেখানে বলা ছিল না আক্রান্তের কত দিন হোম আইসোলেশন প্রয়োজন। নয়া নির্দেশিকায় তা উল্লেখ করে বলা হয়েছে অন্তত পক্ষে ১৭ দিন সেলফ আইসোলেশনের দরকার। তাঁর সাথে লক্ষ রাখতে হবে শারীরিক অবনতি বা জ্বর আসছে কি না। জ্বর না এলে তাঁর করোনা পরীক্ষার প্রয়োজন নেই।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.