বিপন্ন হাওড়া কে বাঁচাতে কেরলের ধাঁচে বসানো হল কোভিড ১৯ টেস্ট কিয়স্ক! #BreakingNews
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ, রাজ্যের সংক্রমনের তালিকার শীর্ষে রয়েছে কলকাতা আর তার ঠিক পরেই রয়েছে হাওড়ার নাম। গতকালের বুলেটিন অনুযায়ী হাওড়াতে আগের ২৪ ঘণ্টায় ৪৭ জন আক্রান্ত বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১৭ জন। এই ৪১৭ জন করোনা আক্রান্তের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬০ জন, এবং মৃত্যু হয়েছে ২২ জনের। বাকি ৩৩৫ জন চিকিৎসাধীন। মৃত ২২ জনের মধ্যে কো-মর্বিডিটির জন্যে মারা গিয়েছেন ৫ জন এবং শুধু করোনা ভাইরাসের কারনে মারা গিয়েছেন ১৭ জন।
হাওড়ায় গত এক সপ্তাহের মধ্যেই অন্তত ১০০ জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। এই চরম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হল প্রশাসন। হাওড়ার বিভিন্ন এলাকায় বসানো হচ্ছে কেরলের ধাঁচে করোনা ভাইরাস পরীক্ষার কিয়স্ক। ওই কিয়স্ক গুলিতে লালরসের নমুনা সংগ্রহ করা হবে এবার থেকে।পাশাপাশি পুরসভার কর্মীদের মাধ্যমে উপসর্গ রয়েছে, এমন ব্যক্তিদের লালারসের নমুনা দেওয়ার বিষয়ে বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে। কিয়স্ক বসানোর পাশাপাশি এলাকায় এলাকায় মেডিক্যাল ক্যাম্প করে স্বাস্থ্য পরীক্ষার উপরেও জোর দেওয়া হচ্ছে। হাওড়া পুরসভা সুত্রে খবর ইতিমধ্যে ৬টি জায়গায় করোনা ভাইরাস স্যাম্পেল টেস্টের জন্যে কিয়স্ক বসানোর কাজ সম্পন্ন হয়েছে। জানাগেছে আগামি কয়েকদিনের মধ্যেও আরও বেশ কয়েকটি যায়গায় এই রকম কিয়স্ক বসানো হবে। উল্লেখ্য, রাউন্ড ট্যাঙ্ক রোড, জেলিয়া পাড়া, লিচুবাগান বস্তি, যোগমায়া বস্তি, কালী কুণ্ডু লেন, শরৎ চ্যাটার্জি রোড, হাট লেন, বাদামতলা বাইলেন, কালীতলা, পদ্ম ঘোষ লেন, মীর পাড়া-সহ মোট ১৫টি এলাকায় নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি জোর কদমে চলছে এলাকা জীবাণু মুক্ত করার কাজ।

No comments