করোনা আবহে বর্ধিত বেতনের বিজ্ঞপ্তি জারি!
নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছুঁতে চলল। মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন।
এমন কঠিন সময়ে ভাল খবর সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের জন্য। সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ শিক্ষকদের বেতন বৃদ্ধির নির্দেশিকা প্রকাশিত হল। শিক্ষকদের রোপা ২০১৯ অনুযায়ী পে-ফিক্সেশন ও পদের বিন্যাস ঠিক করার গাইডলাইনও প্রকাশ করা হয়েছে।
ওই গাইডলাইন বা নির্দেশিকাতে বলা হয়েছে, ১ জানুয়ারি ২০১৬ থেকে ইনক্রিমেন্ট যোগ করে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত বেতনের যে হিসাব হয়, সেটা শিক্ষকরা ১ জানুয়ারি ২০২০ থেকে পেতে থাকবে। এই বিজ্ঞপ্তি জারি করার ফলে খুশি শিক্ষকদের একটা বড় অংশ।

No comments