Header Ads

আইপিএল না হলে কি ক্রিকেটারদের প্রাপ্য টাকা কাটা হবে? কি বললেন বোর্ড প্রেসিডেন্ট

নজরবন্দি ব্যুরোঃ করোনার জেরে গোটা বিশ্বের অর্থনীতিতে জোর ধাক্কা লেগেছে। ব্যতিক্রম নয় ক্রিকেটও। বাতিল হয়েছে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ। অধিকাংশ বোর্ডই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে চুক্তির নবীকরণ করতে পারেনি। দিন দুয়েক আগেই বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমল জানিয়েছিলেন, লোকসানের অঙ্কটা ৪ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে। আইপিএলই যে ভারতীয় বোর্ডের রোজগারের একটা বড় উত্স, তা বলাই বাহুল্য। আর ঠিক এই কারণেই টুর্নামেন্ট বাতিল হলে ক্রিকেটারদের বেতনেও তার প্রভাব পড়বে?
 এই প্রশ্নের উত্তরে বোর্ড প্রেসিডেন্ট বলেন 'আমাদেরকে দেখতে হবে ভাঁড়ারে কত টাকা রয়েছে। আইপিএল না হওয়ার কারণে বোর্ডের ৪ হাজার কোটি টাকার ক্ষতি হবে। এটা বিরাট ক্ষতি। যদি কোনও একসময় গিয়ে আইপিএল আয়োজন করা যায়, আমরা ক্রিকেটারদের প্রাপ্য কেটে নেব না।' করোনার জেরে আর্থিক ধাক্কা সামলাতে ইতিমধ্যেই কর্মী ছাঁটাই করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটারদের বেতন কমিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডও। এবার বেতন কমানোর ইঙ্গিত দিয়ে রাখলেন সৌরভ। তবে আইপিএল আয়োজনের আশা এখনও ছাড়ছে না বোর্ড।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.