Header Ads

চীনের খবরদারি রুখতে আমেরিকার থেকে বিপুল অত্যাধুনিক অস্ত্র কিনছে ভারত

নজরবন্দি ব্যুরোঃ ভারত মহাসাগরে চীনের খবরদারি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ফলে চাপ বাড়ছে ভারতের। ভারত মহাসাগরে নৌ বাহিনীকে শক্তিশালী করতে অস্ত্র সম্ভার ক্রমশ বাড়াতে চলেছে ভারত। মহাসাগরের বুকে শত্রুপক্ষের সাবমেরিনকে ধ্বংস করতে এবং নজরদারি চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক মাল্টিরোল-রোমিও কপ্টার কিনতে চলেছে ভারত। এই মাল্টিরোল-রোমিও কপ্টার কিনতে আমেরিকার সঙ্গে ৯০ কোটি ৫০ লক্ষ ডলারের চুক্তি হয়েছে।
সূত্রের খবর গত ফেব্রুয়ারীতে ভারত সফরকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু'দেশের মধ্যে অস্ত্রচুক্তির কথা প্রকাশ্যে এনেছিলেন। এবার সেই চুক্তি বাস্তবায়ন হওয়ার পথে। ভারতের প্রতিরক্ষার জন্য নৌবাহিনীতে ২৪টি মাল্টিরোল-রোমিও কপ্টার ও অ্যাপাচে কপ্টার নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর আগামী বছরের মধ্যেই এই আন্টি সাবমেরিন কপ্টারগুলি ভারতের হাতে চলে আসবে। ভারত সাগরের যে হারে চীনের প্রভাব বাড়ছে তাতে চিনতে ঠেকাতে গেলে ভারতের পক্ষে নৌবাহিনীতে আরও সমরসজ্জা বাড়াতে হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনছে ভারত।
ভারতের হাতে যে কয়টি অস্ত্র আছে তা দিয়ে আপাতত চীনকে দমিয়ে রাখা কিছুটা হলেও কষ্টের। তাই প্রতিরক্ষার বিষয়ে কোনরকম আপোষ করতে রাজি নয় মোদী সরকার। প্রধানমন্ত্রীর দপ্তরে অস্ত্র কেনা নিয়ে বিস্তারিত আলোচনার পর মাল্টিরোল-রোমিও ক্প্টার কেনার সিদ্ধান্ত নেয়া হয়। আগামী বছরের মধ্যেই ২৪ টি কপ্টার দেখা যাবে ভারতীয় নৌবাহিনীতে। শত্রুপক্ষের ডুবোজাহাজকে শনাক্ত করে নির্ভুল টার্গেটে ধ্বংস করে ফেলতে পারে এই মাল্টিরোল রোমিও কপ্টার। পাশাপাশি এর সাহায্যে ভারত মহাসাগরে নজরদারিও চালাতে পারবে ভারতীয় নৌ-বাহিনী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.