Header Ads

এবার ৪টি করোনা হাসপাতাল; বিপদের দিনে টাটা গোষ্ঠী বোঝাচ্ছে কেন তাঁরা আলাদা।

নজরবন্দি ব্যুরোঃ করোনার মোকাবিলায় বিপুল অর্থসাহায্য নিয়ে আগেই এগিয়ে এসে সরকারের সঙ্গে লড়াইয়ের অঙ্গীকার করেছে টাটা গোষ্ঠী৷ করোনার সঙ্গে লড়তে অর্থসাহায্য হিসেবে মোট ১ হাজার ৫০০ কোটি টাকার অনুদান দিয়েছেন রতন টাটা৷ টাটা ট্রাস্ট দেবে হাজার কোটি। আর পৃথক ভাবে টাটা সন্স দেবে আরও ৫০০ কোটি টাকা। কোন সন্দেহ নেই এই মুহুর্তে সারা ভারতের কাছে করোনার বিপর্যয় সামলানো সব থেকে বড় চ্যালেঞ্জ৷ কিন্তু আরও বড় ব্যাপার হল টাটা গোষ্ঠীর তৃতীয় সংস্থা এগিয়ে এসে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য খুলে দিয়েছে মুম্বাইয়ের বিলাসবহুল তাজ হোটেলের প্রবেশদ্বার৷করোনার বিরুদ্ধে যেসব অকুতভয়ের ডাক্তার,স্বাস্থ্যকর্মীরা মৃত্যুর ভয়কে তুড়ি মেরে উড়িয়ে করোনার বিরুদ্ধে লড়ছেন তাদের রাখা হয়েছে বিলাসবহুল তাজমহল প্যালেসে৷ কেন টাটারা আলাদা সবাই জানেন৷টাটা মানে ভারতীয় সংস্কৃতি টাটা মানে সবাই একডাকে চেনেন রতন টাকাকে৷অনেক সংস্থাই এগিয়ে এসেছেন সবাই সবার সাধ্যমত করছেন৷ আর এবার চারটি সরকারি হাসপাতালকে সম্পূর্ণ নিজেদের দায়িত্বে কোভিড সেন্টার হিসেবে গড়ে তুলল টাটা ট্রাস্ট। আগামী ১৫ জুন থেকে হাসপাতালগুলিতে পরিষেবা দেওয়া শুরু হবে। রতন টাটার কথায়, 'এটা অত্যন্ত জরুরি সময়। আমাদের সকলের জন্যে এটা অত্যন্ত কঠিন এক চ্যালেঞ্জের সময়।' জানা গিয়েছে, মহারাষ্ট্রের সাংলিতে ৫০ বেডের বুন্ধনাতে ১০৬ বেডের হাসপাতাল গড়ে তোলা হচ্ছে। আবার উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগরে ১৬৮ বেডের ও গোন্দাতে ১০৬ বেডের করোনা হাসপাতালের কাজ প্রায় শেষের পথে। প্রতিটি হাসপাতালেই থাকবে ক্রিটিকাল কেয়ার ইউনিট, ছোট অপারেশন সেন্টার, প্যাথোলজি ও রেডিওলজির সুবিধা, থাকবে ডায়ালিসিসের সুবিধাও।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.