Header Ads

দেখুন মোদীজি, হেঁটে গেল চিতা; ১৫ মিনিট পর সেই পথেই পাড়ি শ্রমিক পরিবারের!

অর্ক সানা: এরা গরীব শ্রমিক, সঠিক অর্থে মানুষ হিসেবে ধরা হয়না এদের; তবে ভোটার হিসেবে একটা সুখ্যাতি রয়েছে। বছর বছর এই মেহনতি মানুষ গুলো নিয়ম করে ভোট দেন আর কায়িক পরিশ্রম করেন। দেশের কি হল না হল সেটা নিয়ে যেমন এঁদের মাথা ব্যাথা নেই তেমনই এরা কে মরল বা কে বাঁচল তা নিয়ে সরকারেরও মাথা ব্যাথা নেই। থাকবেই বা কেন? ব্যাটারা গরীব কিনা! দেশের প্রধানমন্ত্রী ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন, খবরের পর খবর!
তবুও শ্রমিক হাঁটছে, মাইলের পর মাইল! হাঁটতে হাঁটতে অনেকে মরেই যাচ্ছে। আর এখন এই হাঁটা পথেই মাথার ওপরে মাঝেমধ্যেই বিমান উড়ে যেতে দেখছেন, তাঁরা আকাশের দিকে তাকিয়ে! উড়োজাহাজ যাবে আবার ফিরবে বিদেশে আটকে থাকা নাগরিক দের নিয়ে! কিন্তু তাঁরা হাঁটছে কেন? সহজ উত্তর তাঁরা নাগরিক নয়, শুধুই শ্রমিক প্রয়োজনে ভোটার বলা চলে; তাই রাস্তার দিকে তাকিয়ে পেটে খিদে নিয়ে আবার হাঁটা শুরু।
এই হাঁটা পথে কত যে বিপদ তাঁর সীমা পরিসীমা নেই! জিম করবেট, সবাই নাম শুনেছেন। বিখ্যাত শিকারি জিম করবেটের নামে একটি অভয়ারন্য রয়েছে; সেই অভয়ারণ্যের পাশ দিয়ে চলে গেছে রাস্তা। আর সেই রাস্তায় লাগানো সিসিটিভিতে হাড়হিম করা দৃশ্য ধরা পড়ল! সময় রাত ৭ টা ৪৮ মিনিট, সিসি টিভিতে দেখা যাচ্ছে একটি চিতাবাঘ রাস্তা দিয়ে হেঁটে গেল ঠিক সেই রাস্তা ধরেই একটি পরিযায়ী শ্রমিকের ফ্যামিলি হেঁটে নিজের গন্তব্যের লক্ষে এগোল ঠিক ১৫ মিনিট পরে, অর্থাৎ ৮টা বেজে তিন মিনিটে!
শ্রমিক পরিবারের সাথে রয়েছে দুধের শিশুও। এই ফ্যামিলিকে বাঘে খেল কিনা সে খবর হয়তো সামনে আসবে আগামীকাল!
উল্লেখ্য এই জিম করবেট ন্যাশানাল পার্কে প্রধানমন্ত্রী শ্যুটিং করেছিলেন ডিসকভারি চ্যানেলের জন্যে,যেদিন পুলওয়ামায় শহিদ হয়েছিলেন প্রায় ৪০ জন জওয়ান। দেখুন সেই ভিডিও

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.