Header Ads

মহারাষ্ট্রে ৩১ মে পর্যন্ত বাড়ছে লকডাউন!

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সমানে পাল্লা দিয়ে বেড়ে চলেছে মৃত্যু মিছিল। এমন সময়ে মহারাষ্ট্রে লকডাউনের মেয়াদ বাড়তে চলেছে বলে জানা গিয়েছে।
পাঁচ রেড জোনে ৩১ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এদিন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের সঙ্গে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
পর্যালোচনা করা ছাড়াও মহারাষ্ট্রের আর্থিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেই বৈঠকের যা নির্যাস, তাতে ১৭ মে-র পরেও রাজ্যের পাঁচ রেড জোনে লকডাউন বলবত্‍‌ থাকবে।

সূত্রের খবর, ৩১ মে পর্যন্ত এই মেয়াদ বাড়ছে। এ ছাড়া, রাজ্যের বাকি অঞ্চলগুলিতে লকডাউন শিথিল করা হতে পারে বলে বৈঠকে ঠিক হয়েছে। মুম্বই মেট্রোপলিটন ছাড়াও রেড জোনের তালিকায় রয়েছে পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশন, ঔরঙ্গাবাদ, মালেগাঁও ও সোলাপুর। এই পাঁচ রেড জোনে এখনও নিয়মিত ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.