Header Ads

প্রানের হিরো কে শ্রদ্ধা জানিয়ে, ইরফানের প্রতি ভালবাসায় বদলে গেল গ্রামের নাম

নজরবন্দি ব্যুরোঃ একজন ভালো অভিনেতার পাশাপাশি ইরফান খান ছিলেন একজন ভালো মানুষ ও।মহারাষ্ট্রের লগতপুরী গ্রামের মানুষদের কাছে ইরফান শুধু পর্দার নায়ক ছিলেন না। বরং বাস্তব জীবনে তাদের নায়ক ছিলেন ইরফান। গ্রামবাসীদের জীবনের যে কোন বিপদে ইরফান সবার আগে পাশে দাঁড়াতেন।গ্রামের শতাধিক ছাত্রছাত্রী পড়াশোনা দায়িত্ব নিয়েছিলেন তিনি।কিন্তু তাদের মনের মানুষ মানুষ আর নেই। তাই গ্রামবাসীরা গুরুদক্ষিণা দিয়েছেন তাদের প্রিয় মানুষটিকে।
তাদের জীবনের হিরোকে শ্রদ্ধা দেওয়ার জন্য গ্রামের নতুন নাম দিলেন হিরো-চি-ওয়াদি।গ্রামের জেলা পরিষদের সদস্য গোরখে বোড়কে জানান, হিরো-চি-ওয়াদি কথার অর্থ হল হিরোর প্রতিবেশী।গ্রামের নাম পাল্টানোর কারণ হিসাবে তাঁরা জানিয়েছেন,আমরা ইরফানের প্রতিবেশী হয়ে থাকতে চাই।সেই কারণে আমাদের এই গ্রামের নাম পরিবর্তন করা।এই গ্রামে জমিও কিনেছিলেন ইরফান।মাঝে মধ্যেই পরিবারের সাথে সময় কাটাতেন এই গ্রামে।গ্রামবাসীদের অ্যাম্বলেন্সও দান করেছিলেন তিনি।ইরফান নেই। তবে গ্রামবাসীদের কাছে রয়েছে গ্রাম জুড়ে তার স্মৃতি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.