করোনা আবহে স্কুলে ৩০ শতাংশের বেশি পড়ুয়া নিয়ে ক্লাস নয়; মন্ত্রীর মন্তব্য ঘিরে জল্পনা
নজরবন্দি ব্যুরো: করোনা সংক্রমণ দ্রুত বেড়ে চলেছে গোটা দেশে। শেষ পাওয়া খবর অনুসারে, গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ছুঁতে চলল। মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯৭০। গত ২৪ ঘণ্টায় এক লাফে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯৬৭ জন। অন্য দিকে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০০ জনের। ফলে দেশে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৬৪৯। সুস্থ হয়ে উঠেছেন ২৭ হাজার ৯২০ জন।
এই মারণ ভাইরাসের সংক্রমণ আটকাতে গোটা দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। আর এই লকডাউনের কারণে বন্ধ গোটা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। আর এর ফলে সিলেবাস শেষ করা নিয়ে চিন্তায় পড়ুয়া এবং অভিভাবকেরা।
সম্প্রতি স্কুলের শিক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মধ্যমে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়ালের বৈঠক করেন। ওই বৈঠকে উঠে আসা মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয় গোটা দেশে। বৃহস্পতিবার স্কুলের শিক্ষকরা স্কুল খোলার বিষয়ে প্রশ্ন করেন কেন্দ্রীয় মন্ত্রীকে। সেই প্রশ্নের উত্তর দিতেই স্কুলে একদিনে একসঙ্গে ৩০ শতাংশ পড়ুয়াদের নিয়ে ক্লাস হতে পারে এমন সম্ভাবনার কথা জানান মন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "এনসিইআরটি কিভাবে স্কুল চালু করা হবে তার জন্য একটি গাইডলাইন তৈরি করছে। ইতিমধ্যেই কয়েক দফা প্রস্তাব এসেছে। সেই প্রস্তাবগুলি নিয়েও আলোচনা চলছে।"

No comments