Header Ads

বড়পর্দায় নয়, অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে অমিতাভ আয়ুষ্মান অভিনীত ছবি 'গুলাবো সিতাবো'

নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জন্য বন্ধ সিনেমা হল গুলি। বাতিল হয়েছে সমস্ত শুটিং। বহু সিনেমা মুক্তির আশায় বসে রয়েছে এখনও। লকডাউন চালু হওয়ার কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল প্রয়াত অভিনেতা ইরফান খানের শেষ ছবি 'ইংলিশ মিডিয়াম'। লকডাউন চালু হওয়াতে বক্স অফিসে তেমন বাজার করতে পারেনি এই ছবি।সেই কারণে তাড়াতাড়ি ছবিটিকে মুক্তি দেওয়া হয় ওয়েবে।সেই পথেই এবার হাতটা চলেছে বলিউডের একের পর এক বড় মাপের ছবিগুলি।জানা যাচ্ছে অক্ষয় কুমারের লক্ষ্মী বম্ব, রণবীর সিংহের ৮৩, জাহ্নবী কাপুরের গুঞ্জন শর্মার মত ছবি অ্যামাজন ও নেটফ্লিক্সে মুক্তি পাবে।
সেই তালিকায় এবার নাম লিখেছে বহুদিন ধরে চর্চিত ছবি সুজিত সরকারের গুলাবো সিতাবো।অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবি মুক্তি পেতে চলেছে অ্যামাজনে।জুনের ১২ তারিক অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে ছবি গুলাবো সিতাবো।বহু দিন আগে এই ছবির দুই অভিনেতা অমিতাভ ও আয়ুষ্মান ফাস্ট লুক সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল।পরিচালক সুজিত সরকারের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন এই ছবিতে অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা কে একসাথে দেখা যাবে এবং একেবারে অন্যরকমের একটি গল্প দর্শকদের জন্য নিয়ে আসছেন তিনি।
একজন বাড়ির মালিক ও তার বাড়াটাকে ভাড়াটে কে কেন্দ্র করে এই ছবির গল্প।আয়ুষ্মান খুরানা এই ছবির পোস্টার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, অবশেষে মুক্তি পাচ্ছে ছবি। এটা খুবই খুশির খবর। এই ছবিটি আমার অনেকটা কাছের।আর তাছাড়া আমিতাভজির সাথে কাজ করা আমার কাছে স্বপ্নের মত।অন্যদিকে এই ছবির পোস্টার নিজের ইনস্টাগ্রামে শেয়ার করে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন লিখেছেন, এখন থেকে শুরু হয়ে গেছে অ্যাডভান্স বুকিং।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.