Header Ads

বাস মালিকদের হাতেই রাস ছাড়লেন মুখ্যমন্ত্রী; বিপুল বাড়ছে বাস-ট্যাক্সির ভাড়া #BreakingNews

নজরবন্দি ব্যুরোঃ ভাড়া বিবাদ মিটল; লকডাউনের মধ্যে বাস চালানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাড়া নির্ধারণের দায়িত্ব মালিকদের হাতে ছেড়ে দিয়েছেন। সেই মত বেসরকারি বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট জানিয়ে দিল, তাঁরা চেয়েছিলেন মিনিবাসের ভাড়া ন্যুনতম ৩০ এবং বাসের ন্যুনতম ভাড়া ২৫ টাকা করতে কিন্তু জনগনের অসুবিধার কথা ভেবে তাঁরা ভাড়াটা কিছুটা কমাচ্ছেন! বেসরকারি বাসে এবার উঠলেই দিতে হবে ২০টাকা। সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানান, প্রথম ৪ কিমিতে ভাড়া থাকবে ২০টাকা। প্রতি ৪ কিমি অন্তর ভাড়া বাড়বে ৫টাকা করে। ৪ থেকে ৮ কিমি দূরত্বে বাসভাড়া ২৫ টাকা, ৮ থেকে ১২ কিমি দূরত্বে বাসভাড়া ৩০ টাকা, ১২ থেকে ১৬ কিমি দূরত্বে বাসভাড়া ৩৫ টাকা, ১৬ থেকে ২০ কিমি দূরত্বে ভাড়া ৪০ টাকা হবে৷ জেলায় বাসে উঠলেই ন্যূনতম ভাড়া ১৫ টাকা৷
জনগনের রক্তচাপ বাড়িয়ে মিনি বাসের ক্ষেত্রে ৩.৭৫ গুণ ও অন্যান্য বাসের ক্ষেত্রে ৩.১৫ গুণ ভাড়া বৃদ্ধি হচ্ছে। অন্যদিকে ট্যাক্সির ভাড়াও বাড়ছে বিপুল হারে, এখন থেকে ট্যাক্সিতে উঠলেই ৩০ টাকার বদলে ৩৩ দিতে হবে টাকা। পাশাপাশি মিটারে যে ভাড়া উঠবে তার থেকেও ৩০ শতাংশ বেশি ভাড়া দিতে হবে। সোমবার থেকে রাজ্যজুড়ে ২২ হাজার ট্যাক্সি পথে নামবে। যদিও বাসের মত ট্যাক্সির ক্ষেত্রেও রেড জোন ও কনটেইনমেন্ট জোনে কোনও পরিষেবা দেওয়া হবে না। অন্যদিকে পরবহন দফতর সূত্রে খবর সরকারি বাসের ভাড়া যা ছিল তাই থাকছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.