কত টাকা পান মোদির কাছ থেকে? প্রধানমন্ত্রীকে সমর্থন করাতে কটাক্ষের মুখে শাহিদ কাপুর
নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রীর মুখ্য বলিউড অভিনেতা শহিদ কাপুর কে পরতে হল কটাক্ষের মুখে। বিশ্বজুড়ে মানুষ যখন করোনার আতঙ্কে আতঙ্কিত।ভারত কে তখন নিজের মত করে আত্মনির্ভরশীল হয়ে ঘুরে দাড়ানোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।দেশবাসীর জন্য তাঁর নতুন ঘোষণা আত্মনির্ভরশীল ভারত অভিযান।করোনার প্রকোপ থেকে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।বিরোধিরা তার এই ঘোষণাকে নিন্দা করল বলিউডের অভিনেতা অভিনেত্রীদের একাংশ তার এই ঘোষণায় পঞ্চমুখ।
প্রধানমন্ত্রীর ঘোষণা প্রশংসা করেছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর।আর তার জন্যই শাহিদ কাপুর নেটিজেনদের কটাক্ষের মুখে পড়েছেন।তাকে কটাক্ষ করে বলা হয়েছে কাবীর সিং এর চরিত্র থেকে এখনো বের হতে পারেননি?নেশা এখনো কাটেনি নাকি? আবার কেউ কটাক্ষ করে বলেছেন লকডাউনে কাজ নেই? আর এরকম বিলাসবহুল জীবন যাপনের জন্য অর্থের প্রয়োজন আপনাকে মনে হয় মোদিজি ভালো টাকায় দেন সেই কারণে তার সমর্থনের কথা বলছেন।এরকম করে কত কারো টাকা জমিয়েছেন আপনি? তবে এই সমস্ত মন্তব্যের পর ও মুখ খলেননি শাহিদ।

No comments