Header Ads

বিপুল সংক্রমণ দেশজুড়ে; আগামী ২৪ ঘণ্টায় চিনকে পেরিয়ে যাবে ভারত। #Exclusive

নজরবন্দি ব্যুরোঃ সমগ্র বিশ্ব করোনা বিরুদ্ধে লড়াই করছে; মানবজাতি একজোট তবুও রোখা যাচ্ছে না সংক্রমণ। সারা বিশ্বে এই মুহুর্তে সংক্রামিতের সংখ্যা ৪৪ লক্ষ ৭৬ হাজার ৬২৭। এই বিপুল সংক্রামিতের মধ্যে মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯৯ হাজার ৯২১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬ লক্ষ ৭৯ হাজার ৭১৭ জন। বাকিরা এই মুহুর্তে চিকিৎসাধীন। বিশ্বের মধ্যে সবচেয়ে সংক্রামিত দেশ আমেরিকা, আমেরিকায় সংক্রমণ ছড়িয়েছে ১৪ লক্ষ ৩৫ হাজার ৮১৪ জনের মধ্যে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৮৫ হাজার ৪৩৫ জন মানুষের।
আমেরিকার পর সংক্রমনের নিরিখে যথাক্রমে রয়েছে স্পেন, রাশিয়া, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, তুর্কী, ইরান এবং চিন আর ঠিক তাঁর পরেই ১২ নম্বর স্থানে রয়েছে ভারত। ভারতে এই মুহুর্তে মোট আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৬৫৮ জন যার মধ্যে ইতিমধ্যেই সুস্থ হয়েছেন ২৭ হাজার ৭৭৮ জন এবং মৃত্যু হয়েছে ২ হাজার ৬৪৪ জনের।
ভারতের আগে অর্থাৎ বিশ্বে সংক্রমনের নিরিখে ১১ নম্বর স্থানে রয়েছে চিন, সেখানে মোট আক্রান্ত ৮২ হাজার ৯২৯, যার মধ্যে সেরে উঠেছেন ৭৮ হাজার ১৯৫ জন, মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৩ জনের এবং এখন চিকিৎসাধীন ১০১ জন। ভারতে গত ২৪ ঘণ্টায় বিপুল পরিমানে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে; এই হার বজায় থাকলে আগামি ২৪ ঘণ্টায় চিনকে পেছনে ফেলে ১১ নম্বর স্থানে উঠে আসবে ভারত।
অন্যদিকে ভারতের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে
সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৫২৪ জন যার মধ্যে সুস্থ হয়েছেন এখন পর্যন্ত ৬ হাজার ৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ১৯ জনের বাকিরা চিকিৎসাধীন। মহারাষ্ট্রের পরেই সংক্রমনের নিরিখে যথাক্রমে রয়েছে গুজরাত, তামিলনাড়ু, দিল্লী, রাজস্থান,  মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং তাঁর পরেই আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ।
উল্লেখ্য সারা দেশ জুড়ে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ১৯ লক্ষ ৪৭ হাজার ৪১ জনের যা প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু ১ হাজার ৪১১। অন্যদিকে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত টেস্ট হয়েছে ৬২ হাজার ৮৩৭ জনের যার প্রতি ১০ লক্ষ জনসংখ্যা পিছু ৬৯৮ জন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.