বিজয় মালিয়ার ভারতে প্রত্যার্পন নিশ্চিত করল ব্রিটেন হাইকোর্ট
নজরবন্দি ব্যুরোঃ সব নাটক এবার শেষ। অনেক টালবাহানার পর অবশেষে ভারতে ফেরত পাঠানো হচ্ছে কিংফিশার বিমান সংস্থার কর্তা ঋণথেলাপী বিজয় মালিয়াকে। সম্প্রতি ব্রিটেন হাই কোর্ট বিজয় মালিয়াকে ভারতে প্রত্যার্পনের নির্দেশ দেয়। কিন্তু হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ব্রিটেনের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু তাঁর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফলে তাঁকে ভারতে ফেরানো কার্যত সময়ের অপেক্ষা।একদা লিকার ব্যরন নামে খ্যাত বিজয় মালিয়া কিংফিশার বিমান সংস্থার নামে ভারতের একটি ব্যাঙ্ক থেকে প্রায় নয় হাজার কোটি টাকা ধার ঋণ নিয়েছিলেন।
কিন্তু সেই অর্থ ব্যাঙ্ককে না মিটিয়েই ব্রিটেনে চম্পট দেন তিনি। এরপর বিজয় মালিয়াকে দেশে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছিল ভারত। কিন্তু নানান অজুহাতে বেঁচে যাচ্ছিলেন মালিয়া। বহুবার আইনি মারপ্যাঁপে ছাড় পেয়ে যাচ্ছিলেন তিনি। একাধিক বার তিনি দাবি করেছিলেন যে ভারত সরকার তাঁর কাছ থেকে টাকা নিতে চায় না। আবার তাঁকে এও বলতে শোনা গিয়েছে যে তিনি এতটাই গরীব হয়ে গিয়েছেন যে ঋনের টাকা ফেরত দিতে পারবেন না। কিন্তু এবার ব্রিটেন হাইকোর্ট তাঁর প্রত্যার্পনের নির্দেশ দিল। তবে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কিন্তু সুপ্রিম কোর্টে তাঁর আবেদন খারিজ করেছে৷ ফলে তাঁর ভারতে ফেরা নিশ্চিত। তবে ঠিক কবে লিকার ব্যরনকে দেশে ফেরানো হবে সেই সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব।

No comments