লকডাউনের মাঝে পানভেলর ফার্ম হাউসে তৈরি হল সলমন খানের নতুন মিউজিক ভিডিও
নজরবন্দি ব্যুরোঃ লকডাউনের জন্য সলমন খান ও তার পরিবারের সদস্যরা রয়েছেন পানভেলের বাগান বাড়িতে।সেই বাগান বাড়িতে সলমনের সাথে আটকে পরেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আর জ্যাকলিন সলমনের বাগান বাড়িতে কতটা মজা করছেন তার জন্য দেখতে হবে জ্যাকলিনের ইনস্টাগ্রাম।কখনও সুমিং পুলে সাঁতার কাটছেন আবার কখনও গাছ থেকে নারকেল পেরে খাচ্ছেন।
আর তার মধ্যে দেখুন একটা গোটা মিউজিক ভিডিও শুট করে ফেললেন এই বাগানবাড়িতে।সম্প্রতি মুক্তি পেয়েছে জ্যাকলিন সালমানের নতুন মিউজিক ভিডিও তেরে বিনা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে সেই মিউজিক ভিডিও।এর পাশাপাশি এই গানটি নিজের গলায় গেয়েছেন সলমন।

No comments