মা হচ্ছেন শুভশ্রী, নিজেই জানালেন সুখবর
নজরবন্দি ব্যুরোঃ ফের সুখবর টলিপাড়ায়। কিছুদিন আগেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই খুশির রেশ কাটার আগেই সুখবর দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। টুইটারে জানালেন মা হতে চলেছেন তিনি। তাঁর ও রাজের দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিনই এই আনন্দ সংবাদ দিলেন নায়িকা।২ বছর আগে ১১ মে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় শুভশ্রীর । সে বিয়ে ছিল দেখার মতো ।
এমনকী, তাঁর দু'জনের প্রেম পর্বও কোনও সিনেমার স্ক্রিপ্ট থেকে কম নয় । তবে সে সব এখন অতীত । বরং শুভশ্রী-রাজ এবার একেবারে তৈরি মা-বাবা হওয়ার জন্য। তাই তো দ্বিতীয় বিবাহবার্ষিকীতেই একেবারে স্টাইলে ফ্যানদের সঙ্গে শেয়ার করলেন তাঁদের এই সু-খবর ।

No comments