Header Ads

বহুবার আমার মিসক্যারেজ হয়েছে, অবশেষে শিল্পা শেট্টি শেয়ার করলেন নিজের জীবনের দুঃখের কথা

নজরবন্দি ব্যুরোঃ বলিউডের হট,ফিট অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিরে রয়েছেন শিল্পা শেট্টি।এখনও তাঁকে খুবই সুন্দর দেখতে,এখনও তিনি খুবই ফিট,আর তার মত হাসিখুশি অভিনেত্রী বলিউডে খুব কম রয়েছেন।জিম, যোগাসন,সংসার,সিনেমা, টিকটক সব নিয়ে বেশ মজায় আছেন অভিনেত্রী।কিন্তু হাসিখুশি অভিনেত্রীর জীবনে লুকিয়ে আছে একটি কষ্টের কাহিনী।তবে সেই গল্প শিল্পা নিজের মুখেই বললেন তার ভক্তদের।পিঙ্কভিলা ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে শিল্পা বলেন,সারোগেসি করতে বাধ্য হয়েছিলাম আমরা৷
কারণ আমার বহুবার মিসক্যারেজ হয়েছে।শিল্পা আরো জানান, আমাদের ছেলে ভিভানের পর আরেকটি সন্তান আসুন তা আমরা চেয়েছিলাম।আমি চেয়েছিলাম ভিভান একা বড়ো না হোক ও জেন ভাই বোনের সাথে বড়ো হয়।কিন্তু আমি আর রাজ অনেক চেষ্টা করেছি।আমার autoimmune সমস্যা থাকায় কারণে বার বার আমার মিসক্যারেজ হচ্ছিল ৷আমি অনেকটা ভেঙে পরেছিলাম।আমারা ঠিক করেছিলাম সন্তান দত্তক নেব।কিন্তু ক্রিশ্চিয়ান মিশনারির নিয়মকানুন খুবই জটিল হয়ে পড়ায়, আমরা সারোগেসির পথে যাই ৷প্রায় ৩ বার প্রচেষ্টার পর সামিশা আমার কোলে আসে। এখন আমি খুশি ৷ আমার স্বপ্ন পূরণ হয়েছে ৷

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.