Header Ads

মায়েদের দলে তোমাকে স্বাগত শুভশ্রীকে শুভেচ্ছা কোয়েলের অন্যদিকে নিজের স্টাইলেই রাজকে শুভেচ্ছা রুদ্রনীলের

নজরবন্দি ব্যুরোঃ লকডাউন এর মধ্যেই টলিউডে খুশির খবর। মা বাবা হতে চলেছেন টলিউডের হট কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই খবর জানান রাজ-শুভশ্রী।নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এই সুখবর দেন তারা।তবে তাদের পরিবারে যে নতুন ছোট্ট অতিথি আসতে চলেছে সেই খবর একটু অন্যভাবেই দেন এই জুটি।খুশির খবরটি সোশ্যাল মিডিয়া দিতে গিয়ে তারা জানান 'উই আর প্রেগন্যান্ট'।এই খবর প্রকাশ্যে আসতেই তাদের ভক্তরা শুভেচ্ছা জানাতে শুরু করে তাদের দুজনকে।
 রাজ চক্রবর্তীর বহুদিনের বন্ধু রুদ্রনীল ঘোষ।তাই রাজের জীবনে এই রকম সুসমে তিনি কিন্তু নিজের স্টাইলেই রাজকে শুভেচ্ছা জানালেন ৷ রুদ্র লিখলেন, লকডাউনে কখন যে জেঠু হয়ে যাবেন ধরতে পারবেন না।রুদ্রনীলের এই ট্যুইটের উত্তরে রাজও পাল্টা লেখেন, লকডাউনের আগেই তুমি জেঠু হয়েছো।এর পাশাপাশি টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিল সদ্য পুত্র সন্তান জন্ম দিয়েছেন।তিনিও ট্যুইটারে শুভেচ্ছা জানালেন শুভশ্রীকে, কোয়েল লেখেন,শুভেচ্ছা, মায়েদের দলে তোমাকে স্বাগত,খুব আদর ৷ 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.