Header Ads

লকডাউন অমান্য করায় গ্রেফতার করা হল অভিনেত্রী পুনম পান্ডেকে।

নজরবন্দি ব্যুরো: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে চলছে লকডাউন। আর এই সময় লকডাউন অমান্য করায় রবিবার মডেল-অভিনেত্রী কে গ্রেফতার করল মুম্বই পুলিশ। মুম্বাই পুলিশ আধিকারিক জানায় মেরিন ড্রাইভ এ অভিনেত্রী পুনম পাণ্ডে ও তাঁর এক সঙ্গী কোন কারন ছাড়াই গাড়ি করে ঘুরে বেড়াচ্ছিলেন।
 মুম্বাই পুলিশের জিজ্ঞাসাবাদে কোনো উপযুক্ত কারণ তারা দেখাতে পারেনি তাই তাদের বিরুদ্ধে এফআইআর দায় করেন মুম্বই পুলিশ। মারণ রোগ ছড়ানোর ব্যাপারে অবহেলা সূচক কাজ হিসাবে ভারতীয় দণ্ডবিধি ২৬৯ এবং ১৮৮ ধারায় এবং জাতীয় দুর্যোগ আইনের আওতায় মামলা রুজু করা হয়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.