মোদীর আর্থিক প্যাকেজ ঘোষণার জেরে চাঙ্গা শেয়ার বাজার!
নজরবন্দি ব্যুরো: ফের ঘুরে দাঁড়াল দালাল স্ট্রিট। বুধবার বাজার খুলতেই তরতরিয়ে উঠতে শুরু করে সূচক। গতকাল ঘোষিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মেগা প্যাকেজ' বাজার চাঙ্গা করতে পেরেছে, মত বিশ্লেষকদের।
করোনাকে রুখতে গোটা দেশে জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। টানা লকডাউনের জেরে ভারতের অর্থনীতিতে বড় রকমের ধাক্কা আসতে চলেছে তা আগেই জানিয়েছিল বিশেষজ্ঞরা।
দেশের ধুঁকতে থাকা আর্থিক অবস্থাকে চাঙ্গা করতে মঙ্গলবার রাত ৮টার সময় জাতির উদ্দেশে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রভাব পড়েছে দেশীয় শেয়ার বাজারে।
এদিন বাজার খোলার সঙ্গে সঙ্গে সেনসেক্স এক লাফে ৬৮০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩২ হাজার ১৩০-এ। এর পাশাপাশি ৯ হাজার ৪৫০ পয়েন্ট ছাড়িয়ে যায় নিফটিও। এনএসসি-তে লিস্টেড সংস্থা যেমন–বিইএমএল, টাটা কেমিক্যালস, অম্বুজা সিমেন্টস লাভের মুখ দেখে।
বিশ্লেষকদের মতে, সরকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেও বাজারে এভাবে ওঠা-নামা করবে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে, আজ বাজার খুলতেই ১ হাজার ৪০০ পয়েন্ট লাফিয়ে ওঠে সেনসেক্স।

No comments