কিছুটা হলেও আশার আলো! 'চিকিৎসার দ্বারা করোনার ভয়াবহতা কাটানো সম্ভব', জানাল WHO
নজরবন্দি ব্যুরোঃ করোনা থেকে ঠিক কবে মানুষ মুক্তি পাবে তা কেউ বলতে পারছে না। তারউপর নিত্যদিন করোনার প্রকোপ বাড়তে থাকায় আতঙ্কের পাশাপাশি উদ্বেগ বেড়েছে কয়েকগুন। কিন্তু এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় ঠিক কিভাবে এই ভাইরাসকে আটকানো যাবে তা স্পষ্ট করে কেউই বলতে পারছে না। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিছুটা হলেও আশার আলো দেখাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে নির্দিষ্ট কোন প্রতিষেধক না থাকলেও বেশ কয়েকটি চিকিৎসা পদ্ধতি সামনে এসেছে। এই চিকিৎসার মাধ্যমে করোনার ভয়াবহতা এবং অসুস্থতার দৈর্ঘ্য দুটোই কমানো যাচ্ছে। তবে এ নিয়ে বিস্তারিত গবেষণা হচ্ছে বলেও জানিয়েছে 'হু'।
মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন বিশ্বের বেশ কয়েকটি জায়গায় কয়েকটি চিকিৎসা পদ্ধতিতে অভাবনীয় ফল মিলেছে। এই চিকিৎসা পদ্ধতিতে করোনাভাইরাস কে সমূলে নির্মূল করা না গেলেও করোনার ভয়াবহতা এবং অসুস্থতার দৈর্ঘ্য দুটোই কমানো যাচ্ছে। যা নতুন আশার খবর। ইতিমধ্যেই চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা শুরু হয়ে গিয়েছে। তবে এই চিকিৎসা পদ্ধতি যে করোনার সেরা চিকিৎসা তাও এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে বিশ্বের ১০০র বেশি প্রতিষেধক নিয়ে কাজ শুরু হয়েছে। তবে এখনও সবকটি পরীক্ষার পর্যায়ে রয়েছে। প্রতিষেধক প্রয়োগ করলেই যে ভাইরাস নির্মূল সম্ভব তা বলা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে যতদিন না বাজারে প্রতিষেধক আসছে ততদিন সবাইকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলার আবেদন জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র।

No comments