আর্থিক প্যাকেজ নিয়ে আজ বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী।
নজরবন্দি ব্যুরোঃ মোদির আর্থিক দাওয়াই পেয়েই ঘুরে দাঁড়াল দালাল স্ট্রিট। বুধবার সকালে বাজার খুলতেই এক লাফে ৬৯০ পয়েন্ট বেড়ে সেনসেক্স দাঁড়ায় ৩২,০৬০ পয়েন্টে। এদিকে নিফটিতেও পাল্লা দিয়ে ১৯১ পয়েন্ট বেড়ে সূচক দাঁড়ায় ৯,৩৮৭ পয়েন্টে। হিসেব মতো, দিনের শুরুতেই সেনসেক্স বেড়েছে ২.২০ শতাংশ আর নিফটি ২.০৮ শতাংশ। লাভের মুখ দেখেছে আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, মারুতি সুজুকি, হিরো মটোর মতো কোম্পানিগুলি। প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন প্যাকেজ কীভাবে দেওয়া হবে, তার ব্যাখ্যা করবেন।
সেই অনুযায়ী, বুধবার থেকেই ধাপে ধাপে ঘোষণা করা হবে।বিকেল ৪ টেয় প্রথম সাংবাদিক বৈঠকটি করলেবন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেখানেই প্রথম ধাপের ঘোষণা হবে। এরপর একে একে অন্যান্য ঘোষণাও করবেন তিনি। মোদীর এই প্যাকেজকে বলা হচ্ছে 'আত্মনির্ভর অভিযান।' ভারতকে আত্মনির্ভরশীল হয়ে উঠতে সাহায্য করবে এই প্যাকেজ।সেই মতোই এদিন সকালে অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওযা হল যে বিকেল ৪টের সময় সাংবাদিক সম্মেলন করবেন অর্থমন্ত্রী।

No comments