Header Ads

চাঙ্গা শেয়ার বাজার; ভাল ইঙ্গিত ভারতীয় অর্থনীতির জন্য

নজরবন্দি ব্যুরো: গোটা দেশে করোনা ভাইরাসের দাপট চলছে। দেশজুড়ে রেকর্ড হারে বাড়ল কোভিড-১৯ সংক্রমণ। ২৪ ঘন্টায় নতুন করে দেশে করোনা আক্রান্ত হলেন ৪ হাজার ২১৩ জন, যা কিনা এখন পর্যন্ত একদিনের রেকর্ড। রেকর্ড হারে সংক্রমণের পাশাপাশি দেশে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯৭ জনের। বিরাট সংক্রমণের জন্য দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ৬৭ হাজার ১৫২ তে।  সোমবার স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এখবর জানা গিয়েছে। এমন সময়ে বেশ চাঙ্গা শেয়ার মার্কেট। যা ভারতীয় অর্থনীতির জন্য বড় খবর।

আজ, সোমবার বেশ চাঙ্গা শেয়ার বাজার। দালাল স্ট্রিটে আশা জাগিয়ে ঊর্ধ্বমুখী সূচক। এদিন বাজার খুলতেই একলাফে প্রায় ২.৮ শতাংশ বা ৬০০ পয়েন্ট বেড়ে ৩২ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায় সেনসেক্স। বাজার খুলতে ৯ হাজার ৩৪৮ পয়েন্টে শুরু হয়ে নিফটি পৌঁছে যায় ৯ হাজার ৪৩৯ পয়েন্টে।বিশ্লেষকদের মতে, করোনা মহামারির আবহেও সোমবার ঊর্ধ্বমুখী এশিয়ার বাজার। যার প্রভাবে গতি বৃদ্ধি হয়েছে ভারতীয় বাজারেরও। পাশাপাশি, কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের ফলে চাঙ্গা শেয়ার মার্কেট। এদিন, IRCTC-র শেয়ার দর প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১২ মে থেকে দেশজুড়ে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চালানোর নেয় কেন্দ্র। তারপরই উপরের দিকে ডানা মেলে IRCTC-র শেয়ার। একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রিলায়্যান্স ইনডাস্ট্রিজ, মারুতি সুজুকি, টাটা গ্রুপ ও ইন্দাসইন্ড ব্যাংকের শেয়ার দরও। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.