দেশে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪২১৩ জন
নজরবন্দি ব্যুরোঃ দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একধাক্কায় ৬৭ হাজার ছাড়িয়ে গেল আক্রান্তের সংখ্যা। মৃত্যু হয়েছে ২২০৬ জনের। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী এই তথ্য সামনে এসেছে। মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২০ হাজার ৯১৭ জন। মৃত্যু হয়েছে ২ হাজার ২০৬ জনের। বর্তমানে দেশজুড়ে অ্যাক্টিভ কেস রয়েছে ৪৪ হাজার ২৯ টি।গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৪২১৩ জন। ভারতে এই প্রথম একদিনে এতজন করোনায় আক্রান্ত হয়েছেন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের সংখ্যাই এখনও পর্যন্ত ভারতে সর্বোচ্চ দৈনিক বৃদ্ধি। গত ২৪ ঘণ্টায় নতুন করে মৃত্যু হয়েছে ৯৭ জনের। আর সুস্থ হয়ে গত ২৪ ঘন্টায় বাড়ি ফিরেছেন, ১৫৫৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে আইসিএমআর এবং বিভিন্ন রাজ্যের পাঠানো ডেটার সঙ্গে তাদের এই রিপোর্ট মিলিয়ে দেখা হচ্ছে।

No comments