আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
নজরবন্দি ব্যুরোঃ আপাতত স্থিতিশীল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।এইমস সুত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী এখন সুস্থ আছেন। একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে। উল্লেখ্য গত কাল সন্ধে বেলা থেকে তাঁর বুকে ব্যাথা শুরু হয় সাথে ছিল শ্বাসকষ্ট। তাই দেরি না করে তাঁকে তৎক্ষণাৎ চিকিৎসার ব্যাবস্থা করা হয়। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লীর এইমস হাসপাতালে।
প্রাক্তন প্রধানমন্ত্রী কে এইমস হাসপাতালের কার্ডিও থেরোসিস ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ড.মনমোহন সিং ের বয়েস এখন ৮৭।এর আগে ২০১৯ সালে এই এইমস হাসপাতালেই মনমোহন সিং-এর বাইপাস সার্জারি করা হয়। সেই সময় প্রায় ১৪ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করা হয়। তারপর তিনি সুস্থ হয়ে ওঠেন। গতকাল হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে ওঠে রাজনৈতিক মহল।

No comments