এখনই স্কুল খোলার কোন পরিকল্পনা নেই সরকারের, সাফ জানালো স্বরাষ্ট্রমন্ত্রক
নজরবন্দি ব্যুরোঃ ভারতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রত্যেকদিন ৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন করোনায়। বুধবারও ফের সামনে এল সেই ভয়ঙ্কর ছবি।এর মধ্যেই গত কয়েক দিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা গিয়েছে জুলাই মাস থেকে খুলবে স্কুল। সম্প্রতি এমনই একটি নির্দেশ ছড়িয়ে পড়েছিল সর্বত্র। কিন্তু আজ বুধবার কেন্দ্রীয় সরকারের তরফে সাফ জানিয়ে দিয়েছে যে, লকডাউনে বন্ধ স্কুল-কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন কোনও নির্দেশিকা প্রকাশ করো হয়নি।
ভুয়ো খবর প্রচার করছে সংবাদ মাধ্যমের একাংশ। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে এমনই অভিযোগ জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।মার্চ থেকে দেশজুড়ে বন্ধ স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ২৪ মার্চ লকডাউন ঘোষণা হওয়ার পরেই বন্ধ করে দেওয়া হয়; স্কুল; কলেজ। কিন্তু বিগত কয়েকদিন ধরে; শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি নিয়ে কিছু সংবাদমাধ্যমের রিপোর্টকে ফেক আখ্যা দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

No comments