Header Ads

কোভিড-১৯ রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার আপাতত বন্ধ রাখার নির্দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নজরবন্দি ব্যুরো: কোভিড-১৯ রোগ উপশমে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইন পরীক্ষামূলক ভাবে ব্যবহার করা হচ্ছিল। কিন্তু আপাতত বন্ধ রাখতে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।কোভিড-১৯ রোগীর সুরক্ষা নিয়েই এই সিদ্ধান্ত হু এর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। এই ভাইরাসের কোনো নির্দিষ্ট ওষুধ না থাকায় বিভিন্ন রকম ওষুধ নিয়ে পরীক্ষা চালাচ্ছে চিকিৎসকেরা। যার ফলে পরীক্ষা শুরু হয়েছিল ম্যালেরিয়ার ওষুধ নিয়ে। এই ওষুধ অনেকেরই হৃদস্পন্দনে গুরুতর অস্বাভাবিকতা দেখা দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এফডিএ।
 এর আগেও ইউরোপীয় ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ক্লোরোকুইন নিয়ে সর্তকতা জানিয়েছিলেন। এরপরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে তিনি নিয়মিত ক্লোরোকুইন সেবন করছেন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ট্যাবলেটটি করোনা রোগীদের সেবন করানো স্থগিত রাখতে বলল। গ্যাব্রিয়েল জানান এই ক্লোরোকুইন কতটা কোভিড-১৯ রোগীদের জন্য নিরাপদ তা নিয়ে পর্যালোচনা চলছে। তাই এই মুহূর্তে ওষুধটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হু। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.